ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

বাউফলে মোটরসাইকেল চাপা দিয়ে শিশু হত্যার চেষ্টা

পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে মোটর সাইকেল চাপা দিয়ে মাসরুফা (৫) নামের এক শিশুকে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটেছে। এ ঘটনার জেরে স্থানীয় গ্রাম পুলিশ জসীম মৃধার বাসায় হামলা ভাংচুর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের ব্যবসায়ী চুন্নু মৃধা ঈদ উপলক্ষে সপরিবারে গ্রামের বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় একই গ্রামের দেলোয়ার মৃধার ছেলে সুমন তার শিশু কন্যা মাসরুফাকে মোটর সাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ খবর পেয়ে কতিপয় গ্রামবাসী ক্ষুব্দ হয়ে সুমনের বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় সোহরাব হোসেন (৬৫),মো. ইউসুফ মৃধা(৪৮) ও তার ভাতিজা নাসির মৃধা(৩৫) গুরুতর আহত হন। বৃহস্পতিবার এ ঘটনার জেরে গ্রাম পুলিশ জসীম মৃধার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। গ্রাম পুলিশ জসীম মৃধার স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামীর কোনো অপরাধ নেই। সকাল ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন ও জামাল সহ ২৫/৩০ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে ভাংচুর চালায়। আমি এ ঘটনার বিচার চাই।
চুন্নু মৃধা বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমার ৫ বছরের মেয়েকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায় দেলোয়ার মৃধার ছেলে সুমন। খবর পেয়ে আমি মেয়েকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসি। এরপর কারা মারামারি করেছে আমার জানা নেই।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, একটি বাচ্চার গায়ে মোটর সাইকেল উঠিয়ে দেয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

বাউফলে মোটরসাইকেল চাপা দিয়ে শিশু হত্যার চেষ্টা

আপডেট সময় ১২:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫