ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

নওগাঁয় ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিশুর মৃত্যু 

 নওগাঁর সদর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১০) নামের মাদ্রাসা পড়ুয়া এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর ২টারদিকে নওগাঁ সদর উপজেলার পাকুরিয়া গ্রাম এলাকায় ব্রীজের উপর। নিহত মাদ্রাসা ছাত্র পশ্চিম মাখনা গ্রামের শাহীন আলমের একমাত্র শিশু সন্তান ও স্থানীয় পশ্চিম মাখনা নূরানী হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র।
এমৃত্যুর ঘটনায় মাদ্রাসা ও পশ্চিম মাখনা গ্রাম সহ আশে-পাশের লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাদ্রাসা পড়ুয়া ছাত্র বাই-সাইকেল নিয়ে ব্রীজের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাকুড়িয়া গ্রামের একটি মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজ মল্লিকের জমিতে খননকৃত পুকুরের মাটি বহনকারী বেপরোয়া গতীর একটি ট্রাক্টর তাকে চাপাদিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। গ্রামের উত্তেজিত লোকজন ঘাতক ট্রাক্টরটি আটক করে মাদ্রাসাতে নিয়ে রেখেছেন বলেও স্থানিয়রা জানিয়েছেন।
ট্রাক্টরের চাপায় ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।#
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

নওগাঁয় ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিশুর মৃত্যু 

আপডেট সময় ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫