ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

কয়রায় ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি থাকলেও কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছে।

কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন মাঠ পর্যায়ের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (এফ,ডাব্লিউ,সি) সদর ক্লিনিক ও এমসিএইচ ইউনিট সমূহ খোলা রেখে গর্ভবতীদের এএনসি, পিএনসি, সাধারণ রোগী , কিশোর কিশোরীদের, শিশু ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে , মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে ছুটিকালীন সময়ে সাধারণ রোগী ১৮০, শিশু ৫১, এএনসি ২৩, পিএনসি ৬, এমআর প্যাক ৪, খাবারবড়ি ২৭, ইনজেকশন ৪ ও কিশোর কিশোরী ১০ জনকে সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উত্তর বেদকাশী মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন সেবা গ্রহীতা সেবা গ্রহণ করছেন। তাদের একজন বড়বাড়ী গ্রামের আব্দুর রহিম গাজীর সাথে কথা হলে তিনি বলেন, এই গরমে এবং ঈদের সময়ে শিশুসহ সাধারণ মানুষ অসুস্থ হয়। এ সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের (এফ,ডব্লিউ,সি) কেন্দ্র সমূহ খোলা থাকায় তারা স্বাস্থ্য সেবা নিতে পেরে অনেক খুশি। তিনি ছুটিকালীন সময়ে এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানান।

কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শুভ্যমনিয়াম বলেন, টানা ৯ দিনের ছুটিতেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেবা অব্যাহত রেখেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

কয়রায় ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

আপডেট সময় ০৭:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫