(২৮মার্চ শুক্রবার) বগুড়া সাবগ্রাম চকঝপু প্রাইমারী স্কুল মাঠে তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের পক্ষ থেকে কয়েক শাতাধিক অসহায় দুস্থদের মাঝেই সমগ্র বিতরণ করেন জেলা ছাত্রদল। উক্ত জেলা ছাত্র দলের ঈদ সামগ্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফুল ইসলাম জুয়েল -জেলা ছাত্রনেতা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ সন্ধান, জেলা ছাত্রদল সভাপতি বগুড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম আর হাসান পলাশ- জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক বগুড়া। এছাড়াও জেলা ছাত্রনেতা নাঈম ইসলামও সবুজ ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের ভিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা ছাত্র সভাপতি তার বক্তব্য বলেন বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে প্রত্যেক বাড়ির মহিলাদের নামে একটা করে ফ্যামিলি কার্ড করে দিবেন যার মাধ্যমে একটা পরিবারের সকল নিত্য প্রয়জনীয় পন্যের ব্যবস্থা সরকার করবে। সবার কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার জন্য দোয়া চান।এ ছাড়াও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানান বিগত সরকার বিভিন্ন ভাতা ব্যবস্থা করেছেন যেখানে জনগণকে হয়রানী করা হয়েছে। এবং ভাতা চুরি করেছে। সামনে বি এনপি ক্ষমতায় গেলে সকল ভাতা ভুক্তভুগীরাদের বাড়িতে গিয়ে ভাতা পৌছে দিবে সরকার। অর্থাৎ সরকারের কাছে জনগণ যাবে না, সরকার জনগনের কাছে পৌছাবে। উক্ত ঈদ সামগ্রী অনুষ্ঠানের আয়োজক ছিলেন জেলা ছত্রদল নেতা আরিফুল ইসলাম জুয়েল, নাঈম ইসলাম ও সবুজ ইসলাম। তারা ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করবে বলে জনান।
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের ঈদ সামগ্রী বিতরণ
-
আহসান হাবিব শিবলু, বগুড়া - আপডেট সময় ০৬:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- ৬৩৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















