ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

কালিয়াকৈর ঋণের চাপে স্বর্ণ ব্যবসায়ীর  আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে কেশব কর্মকার (৪৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ঋণের চাপে হতাশ হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে  আত্মহত্যা করেছেন  বলে জানা গেছে । নিহত কেশব কর্মকার (৪৬)  উপজেলার কালিয়াকৈর বাজার সংলগ্ন শিমুলতলী (পালপাড়া) গ্রামের   ভানু কর্মকারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কেশব কর্মকার দীর্ঘদিন যাবত উপজেলার  কালিয়াকৈর বাজারে  স্বর্ণের ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণে তিনি বিভিন্নভাবে ঋণে জর্জরিত হয়ে পড়েন। ঋণে জর্জরিত কেশব কর্মকার পাওনাদারদের টাকা পরিশোধে অক্ষম হয়ে হতাশা গ্রস্ত হয়ে পড়েন।
একপর্যায়ে  গত ১৮ মার্চ সন্ধ্যায় কেশব কর্মকার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে  দেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন  ঘটনাস্থল থেকে  তাকে উদ্ধার করে দ্রুত  কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে  উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৭ মার্চ  সন্ধ্যায়  কেশব কর্মকার মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

কালিয়াকৈর ঋণের চাপে স্বর্ণ ব্যবসায়ীর  আত্মহত্যা

আপডেট সময় ০৪:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫