ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

এই ঈদেও বাড়ি ফেরা হয়নি জাবির নিরাপত্তাকর্মীদের

  • জাবি প্রতিনিধি,
  • আপডেট সময় ০২:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৭৭৭ বার পড়া হয়েছে

ঈদ মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির সময়। তবে এই আনন্দ যখন সবাই পরিবারের সঙ্গে কাটায়, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা থাকেন ক্যাম্পাস পাহারায়। শত শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা যখন বাড়ির পথে, তখন ফাঁকা ক্যাম্পাসের নিরাপত্তার ভার কাঁধে তুলে নেন এসব নিরলস নিরাপত্তাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন একটি ছোট শহর। বিশাল এ এলাকা সার্বক্ষণিক নিরাপদ রাখতে দিনরাত কাজ করেন প্রায় শতাধিক নিরাপত্তাকর্মী। বছরের অন্যান্য সময়ের মতো উৎসবকালেও থেমে থাকে না তাদের দায়িত্ব। বিশেষ করে ঈদ বা অন্যান্য বড় উৎসবে ক্যাম্পাস যখন জনশূন্য হয়ে পড়ে, তখন তাদের দায়িত্ব আরও বেড়ে যায়।

নিরাপত্তাকর্মী আলীনুর বলেন, “সবাই যখন বাড়ি যায়, তখন আমরা ক্যাম্পাস পাহারা দেই। পরিবারের সঙ্গে ঈদ কাটানোর মন চায় ঠিকই, কিন্তু আমাদের দায়িত্ব আছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষার জন্য এই সময়টায় আমরা দায়িত্বে থাকি।”

নিরাপত্তা শাখার এক কর্মকর্তা জানান, ঈদের সময় ক্যাম্পাসে বিশেষ টহল ব্যবস্থা চালু থাকে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। এমনকি রাতের বেলা বিশেষ নজরদারিও চলে।

প্রতিদিনের মতোই এই ঈদেও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। উৎসবের আনন্দের আড়ালে তাদের এই নিরলস পরিশ্রমই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে।

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে যারা উৎসবের দিনেও দায়িত্ব পালন করছেন, তাদের এই আত্মত্যাগ অনেকের কাছেই অদৃশ্য থেকে যায়। তবে তাদের নিরলস শ্রমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস থাকে নিরাপদ ও সুরক্ষিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

এই ঈদেও বাড়ি ফেরা হয়নি জাবির নিরাপত্তাকর্মীদের

আপডেট সময় ০২:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫