ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

রংপুর শঠিবাড়ী হাটে দখলদারিত্বের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

রংপুরের মিঠাপুকুর উপজেলার অন্যতম ব্যস্ত বাজার শঠিবাড়ী হাট। প্রতিদিন হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারের অভ্যন্তরে গালামাল ব্যবসায়ীদের দখলদারিত্ব এবং ফুটপাতে হকারদের অবৈধ দখলের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বাজারের বিভিন্ন ব্যবসায়ী তাদের নির্ধারিত দোকানের সীমানা অতিক্রম করে পণ্য মজুদ রাখছেন, ফলে বাজারের সরু গলিগুলো আরও সংকীর্ণ হয়ে পড়েছে। প্রধান প্রবেশপথসহ হাঁটার জায়গাগুলোতে মালামাল স্তূপ করে রাখার কারণে ক্রেতা ও পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। আগের মতো নির্বিঘ্নে বাজারের মধ্য দিয়ে হাঁটা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতির কারণে ক্রেতাদের পাশাপাশি সাধারণ পথচারীরাও বাধ্য হয়ে প্রধান সড়কে নেমে হাঁটতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। বাজারের ব্যস্ত সময়ে যানজটও তীব্র আকার ধারণ করছে, যা ব্যবসায়িক কার্যক্রমসহ জরুরি চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।
এর পাশাপাশি, রংপুর-ঢাকা মহাসড়কে ছয় লেনের উন্নয়নকাজ চলায় হাঁটার জায়গা সংকুচিত হয়ে গেছে। এরই মধ্যে রাস্তার ধারে হকাররা দোকান বসিয়ে জনসাধারণের চলাচল আরও কঠিন করে তুলেছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটছেন, যা দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এ এলাকায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাজারে এখন কোনো শৃঙ্খলা নেই। কিছু গালামাল ব্যবসায়ী নিজেদের স্বার্থে পুরো এলাকার মানুষকে ভোগান্তিতে ফেলছেন। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে সমস্যা আরও প্রকট হবে।”
সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা অবিলম্বে বাজারের দখলদারিত্ব দূর করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। বাজার বণিক সমিতি, গালামাল ব্যবসায়ী সমিতি ও সড়ক কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করা প্রয়োজন।
যদি বাজারের এই বিশৃঙ্খলা চলতে থাকে, তাহলে দুর্ঘটনার মাত্রা আরও বাড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে। শঠিবাড়ীর মতো গুরুত্বপূর্ণ হাট-বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত মনিটরিং বাড়ানো এবং দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।এ বিষয়ে শঠিবাড়ী বাজার বনিক সমবায় সমিতির সভাপতি বলেন,যে সকল ব্যবসায়ীরা অবৈধভাবে জায়গা দখল করতেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

রংপুর শঠিবাড়ী হাটে দখলদারিত্বের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় ১০:৪৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫