ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

লক্ষ্মীপুরে বাড়ি দখল, বিএনপি নেতাসহ ৫০ জনকে আসামী করে মামলা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

এ ঘটনায় বিএনপি নেতা লোকমান হোসেনসহ ৫০জনকে আসামী করে দখল ও ১ কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন বাড়ির মালিক মো. মাইন উদ্দিন।

বৃহস্পতিবার সকালে সদর থানায় বাদী হয়ে মাইন উদ্দিন এই মামলা দায়ের করেন। মামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক লোকমান হোসেন, বাড়ি দখলকারী ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে আরো ৪৮জনকে অজ্ঞাত আসামী করা হয়।
এর আগে ভোররাতে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ওই বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে জবরদখলকারী আনোয়ার হোসেনসহ ৪২জনকে গ্রেফতার করে। পরে চাঁদাবাজির মামলায় আটক ৪২জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি জানান, বাড়ি দখল ও চাঁদবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় ৪২জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ১০টি পিকআপ। এছাড়া অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলছে।

বাড়ির মালিক মাইন উদ্দিন জানান, সাড়ে ৪ কোটি টাকায় বাড়িটি বিক্রি করা হয়। কিন্তু আনোয়ার হোসেন ও তার লোকজন ১ কোটি টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দেয়া ২৮ লাখ টাকা বায়না দিয়ে আনোয়ার হোসেন জোরপূর্বক মারধর করে বাড়িটি দখল করে নেন। এঘটনায় বিএনপি নেতা লোকমান হোসেনসহ ৫০জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল মারধর করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। তবে জবরদখল ও চাঁদবাজির বিষয়টি সত্য নয় বলে দাবী করেন পুলিশের হাতে গ্রেফতার আনোয়ার হোসেন। তিনি সদর থানায় সাংবাদিকদের জানান, বাড়িটি আমি কিনছি। কিন্তু পুরো টাকা দেয়া হয়নি ঠিকই। বাড়ি রেজিস্ট্রেশন না দেয়ায় বাড়িটি দখলে নিই। আমি ষড়যন্ত্রের শিকার।

উল্লেখ্য, শহরের লক্ষ্মীপুর-রায়পুর সড়কের পাশে তিনতলা একটি ভবনের মালিক মালিক মাঈন উদ্দিন। একটি ব্যাংক থেকে ওই জমি কাগজপত্র জমা দিয়ে ৯ কোটি টাকা ঋণ নেয় তিনি।। ধারদেনায় পড়ে জমিসহ বাড়িটি বিক্রির জন্য আনোয়ারের সঙ্গে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্য নির্ধারণ করেন। এতে ২৮ লাখ টাকা দিয়ে একটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে বায়না চুক্তি করা হয়। নন জুডিসিয়াল স্ট্যাম্পে বায়না হলেও তা রেজিষ্ট্রি ছিল না। কিন্তু হঠাৎ বুধবার বিকেলে জোরপূর্বক লোকজন নিয়ে ভবনে ইস্টিকুটুমের সাইনবোর্ডটি সরিয়ে দিয়ে আনোয়ার হোসেন ট্রেডার্স নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে দখল করে নেন। পরে ভবনের সামনে ১০টি ট্রাক ও ড্রাম্প ট্রাক রেখে সামনের অংশ দখল করে রাখে। এর জের ধরে পুলিশ ও সেনাবাহিনী ভোররাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৪২জনকে গ্রেফতার করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

লক্ষ্মীপুরে বাড়ি দখল, বিএনপি নেতাসহ ৫০ জনকে আসামী করে মামলা

আপডেট সময় ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫