ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

বাউফলে শেখ হাসিনার নাম ভিজিএফ’র চালের বস্তায়

পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেছে। শেখ হাসিনার নামাঙ্কিত বস্তায় চাল বিতরণ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধুলিয়া, নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কাছিপাড়া, দাসপাড়া, বগা, কনকদিয়া ও কেশবপুর ইউনিয়নের ৫৪৫৬ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রম চলছে। প্রত্যেক সুবিধাভোগীর নামে প্রথম দফায় ৮০ কেজি চাল বরাদ্দ রয়েছে। ধুলিয়া ও কালাইয়া ইউনিয়নের চাল বিতরণকালে দেখা যায়, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা রয়েছে। বিষয়টি নিয়ে আলাপকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন মুনতাসির তাসরিপ বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন তাদের দোসররা। আর চালের বস্তায় এখনও শেখ হাসিনার নাম থাকা সেই প্রমাণ বহন করে। বিষয়টির দায় খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ভাবেই এড়াতে পারেন না। আমি সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে বিষয়টির জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করছি।
একটি সূত্র জানায়, বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে ও কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তা দিপঙ্কর মজুমদারকে স্প্রে দিয়ে প্রতিটি বস্তায় শেখ হাসিনার নাম মুছে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তারা সেই নির্দেশ পালন করেননি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই তারা জেলেদের মাঝে এখনও চাল বিতরণ করছেন।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে বলেন, বিগত সরকারের আমলে বস্তাগুলো মজুদ করা ছিল।
কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তাকে বলা হয়েছে চালের বস্তায় স্প্রে করে শেখ হাসিনার নাম ঢেকে দেওয়ার জন্য তিনি কেন দেননি সেই বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

বাউফলে শেখ হাসিনার নাম ভিজিএফ’র চালের বস্তায়

আপডেট সময় ০২:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫