ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

নরসিংদীর শিবপুরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল বাজারের হেলাল উদ্দিনের ছেলে। সে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, সকালে সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেতে একটি বস্তাবন্ধি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা স্থানীয় ইউপি সদস্য সারোয়ারকে জানালে তিনি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করে। লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে তার এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। মানিব্যাগে থাকা এই এনআইডি কার্ডে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গত দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সাইফুল। এঘটনায় মঙ্গলবার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, মরদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। লাশের সুরতাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

নরসিংদীর শিবপুরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫