গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন ছায়ানীড় কর্তৃক।
বুধবার ২৬ শে মার্চ বিকাল ৫ টায় রাঙামাটি লংগদু উপজেলার একমাত্র বৃহত্তম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের এর উদ্যোগে উপজেলার পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছায়ানীড় এর সভাপতি মোঃ হারুন রশীদ এর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংগঠনের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তি,ইমাম, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময়ে সংক্ষিপ্ত এক বক্তব্যে ছায়ানীড় লংগদু এর সভাপতি মোঃ হারুন রশীদ বলেন, যেখানে সামাজিক অবক্ষয় দিন দিন বেড়ে চলছে, সেখানে আমাদের তরুণেরা সমাজকে আলোকিত করার কাজে আত্মনিয়োগে এগিয়ে এসেছে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড় লংগদু ” ইতিমধ্যেই সংগঠনটি অত্র এলাকায় বেশ কয়েকটি কাজে সুনাম অর্জন করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে আরও বেশি সেবামূলক কার্যক্রমে অংশ গ্রহণ করা সম্ভব হবে।
পরে ইসরায়েলিদের নির্মম বর্বরোচিত হামলার শিকার গাজা ও ফিলিস্তিনি নাগরিকদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
মঞ্জুরুল ইসলাম লিটন 
























