ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন থামছে না বরিশাল শিক্ষা প্রকৌশলী শহিদুলের বিরামহীন অনিয়ম ও দুর্নীতি কর্মসংস্থান ব্যাংক গাংনী উপজেলা শাখায় বাড়ছে খেলাপি ঋণ, নিরব ব্যবস্থাপক সাইদ প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী নির্বাচন হবে এসব দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে -নাসীনুদ্দিন পাটোয়ারী

অভ্যুত্থান পরবর্তী ৭ মাসে মানুষ দেখে ফেলেছে কার পকেটে দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও চাঁদাবাজির কত টাকা ঢুকেছে। আর তাই তরুণদের আগামী ইলেকশান হবে এসব দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে। এমন মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাতে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বাস রাখুন নির্বাচনে তরুণরা পার্লামেন্টে যাবেই যাবে। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলো সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।

এসময় তিনি আরো বলেন, আগামী ইলেকশনে জাতীয় নাগরিক পার্টি মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মনোনয়ন দিবে। যারা এতদিন আর্থিক সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়াসহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত

আগামী নির্বাচন হবে এসব দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে -নাসীনুদ্দিন পাটোয়ারী

আপডেট সময় ০৯:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫