শরীয়তপুর জাজিরা উপজেলা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে, যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫।
২৬ শে মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে পুষ্প স্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার মধ্যে দিয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কাবেরী রায়।
দিবসটির নানা কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনীর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্গন, দৌড় প্রতিযোগিতা, কবিতা আবৃতি, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় ইফতারের আয়োজন, জাতির শান্তি সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা সকল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয় অনুষ্ঠিত হয়।
এ সময় কুচকাওয়াজে অংশগ্রহণ করে, পুলিশ, আনসার ও ভিডিপি বিএনসিসি,বয়েজ/গার্লস স্কাউট, রোভার স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কাবেরী রায় পুরস্কার তুলে দেন বিভিন্ন সরকারি কর্মকর্তা প্রধানদের এবং স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে।
মোঃ আনোয়ার হোসেন (বাবু সিকদার), শরীয়তপুর জেলা ব্যুরো 



















