ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন থামছে না বরিশাল শিক্ষা প্রকৌশলী শহিদুলের বিরামহীন অনিয়ম ও দুর্নীতি কর্মসংস্থান ব্যাংক গাংনী উপজেলা শাখায় বাড়ছে খেলাপি ঋণ, নিরব ব্যবস্থাপক সাইদ প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: ডা. জুবাইদা রহমান

রাঙ্গাবালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাঙ্গাবালী থানা পুলিশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার রুহুল আমিন,  রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ কবির হুসাইন, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটু প্রমুখ।

সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অবদান বিষয়ে আলোকপাত করেন।

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরআগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

রাঙ্গাবালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট সময় ০৮:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫