ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

মহান স্বাধীনতা দিবসে মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত

৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
২৬ মার্চ ২০২৫ বুধবার দুপুরে শহরতলীর পুলেরহাটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মুক্তেশ্বরী নদে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে ছিল তেলাপিয়া, মিনার কার্প, গ্রাস কার্প, রুই, মৃগেল ও কাতলা। একশো কেজির অধিক পরিমান মাছের পোনা ছাড়া হয়। পরবর্তিতে আরও মাছ ছাড়া হবে বলেও জানান কর্তৃপক্ষ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম মো: রবিউল হকসহ অন্যান্যরা।
মহান স্বাধীনতা দিবসে এই ধরনের আয়োজন ব্যতিক্রমি এবং অনুকরনীয় বললেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসে গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়ে আদ্-দ্বীন একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এটি সত্যিই প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবানদের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মকান্ডে অংশ নেয়ার আহবান জানান। এতে সাধারণ মানুষ এবং জেলেরা এসব স্থান থেকে মাছ সংগ্রহ করে খেতে পারবে।
জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে নদীতে প্রতি বছর মাছের পোনা ছাড়া হয় বলে জানালেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্য ঝুঁকিরোধে আমরা সচেষ্ট রয়েছি।
হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম ও আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হক বলেন, ফারাক্কা বাধের প্রভাবে দেশের নদী গুলো মৃতপ্রায়। সরকারের উচিত এগুলো খনন করে স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার চেষ্টা করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

মহান স্বাধীনতা দিবসে মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় ০৪:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫