নরসিংদী প্রতিনিধি। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বালন করেছে বেলাবো উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ মার্চ) ২০২৫ ইং সন্ধ্যা ৭ টায় উপজেলা চত্বরে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে শুরুতে এক মিনিট নিরবতা পালনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মোমবাতি প্রজ্জ্বলন করেন উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।মোমবাতি প্রজ্জ্বলনে শহীদদের আত্মত্যাগের কথাও তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার।এ সময় সভাপতি আব্দুল করিম সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,২৫ মার্চ ১৯৭১ সালের এইসময়ে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত‘অপারেশন সার্চ লাইটে’র নীলনকশা বাস্তবায়ন করে। বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। সেদিনের আত্মত্যাগেই অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার,থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,কৃষি কর্মকর্তা মোঃ মুহিবুর রহমান সিদ্দিকী,উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, নির্বাচন কর্মকর্তা সোমা যাদব,বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ, বাজনার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হকসহ মুক্তিযোদ্ধা,সাংবাদিক,পুলিশ ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
২৫ মার্চ গনহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
-
মোঃ এমাদ মিয়া- বেলাবোঃ - আপডেট সময় ১১:০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- ৬৬৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























