ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

ফুলবাড়ি বালু চরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন বালুচর থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে যৌথভাবে এ লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানার পুলিশ এবং রংপুর পুলিশের ক্রাইম টিম। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভিতর পুতে রাখা কিন্তু দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়। চিৎকার চেঁচামেচিতে শতশত উৎসুক জনতা জড়ো হয় লাশ দেখতে। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়। দুপুর ১ টার দিকে রংপুর থেকে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় বালুর নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, রংপুর পুলিশের ক্রাইম টিমের সহায়তায় ধরলা নদীর চর থেকে ২৫/৩০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। সকল প্রক্রিয়া শেষ করে আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

ফুলবাড়ি বালু চরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫