ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হাসান (৫০) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শওকত হাসান আলদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘রাজিব মোল্লার দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা যুবলীগের সভাপতি শওকত হাসানকে দুপুর আড়াইটার দিকে আলাদিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫