২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি,সিনিয়র সাংবাদিক জনাব এম এম ফারুক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন সাহেব,সদস্য- গাজীপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাখাওয়াত হোসেন সবুজ, সদস্য- গাজীপুর জেলা বিএনপি। জনাব হুমায়ুন কবির সরকার,সাবেক সহ-সভাপতি- গাজীপুর জেলা বিএনপি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মারুফ আহমেদ,ভারপ্রাপ্ত সভাপতি- শ্রীপুর পৌর বিএনপি। জনাব শরীফ আহমেদ সিদ্দিকী সহ-কৃষি বিষয়ক সম্পাদক- গাজীপুর জেলা বিএনপি।জনাব সাইফুল হক মোল্লা,সিনিয়র সভাপতি- শ্রীপুর পৌর বিএনপি। জনাব বিল্লাল হোসেন,সহ-সভাপতি- শ্রীপুর পৌর বিএনপি। জনাব রেজাউল করিম খোকন,সাবেক সভাপতি- শ্রীপুর উপজেলা ছাত্রদল। এছাড়াও আরো অনেক গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে বিশেষ করে উপস্থিত ছিলেন প্রতিদিনের কাগজ মাল্টিমিডিয়ার জনাব রুহুল আলামিন সুজন,আর টিভির জনাব রায়হানুল ইসলাম আকন্দ,বাংলাদেশ বুলেটিনের জনাব আনিছুর রহমান শামীম,দৈনিক ভোরের দর্পনের মোঃ এমদাদুল হক,দি নিউজ এর আবু সাঈদ,দৈনিক আনন্দবাজারের টি আই সানি,দৈনিক নব চেতনার আ: কাদের সহ অন্যান্য প্রিন্ট,ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টি মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
গাজীপুর শ্রীপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
কবির আকন্দ,শ্রীপুর প্রতিনিধি: - আপডেট সময় ০৮:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- ৮০৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























