ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

বেরোবিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে এক বিভিষীকাময় রাত নেমে আসে। ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকাসহ সারাদেশে গণহত্যা চালায়। তিনি আরও বলেন, ১৯৭১ সালে নিরীহ নিরস্ত্র বাঙালি গণহত্যা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকান্ডের মধ্যে কোন পার্থক্য নেই। আগামীতে যেন এ ধরনের বর্বরোচিত হত্যাকান্ড না সংঘটিত হয়, এজন্য ২০২৪ এর গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী। এ সময় তিনি তাঁর বক্তব্যে ১৭৯১ সালে পাক হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিভিন্ন ঘটনা তুলে ধরেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন কমিটির আহবায়ক গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তানজিউল ইসলাম, মোঃ আকতারুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

বেরোবিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫