ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

মাদারীপুর রাজৈর বাসের মুখোমুখি সংঘর্ষ 

মাদারীপুর রাজৈর যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে জেলার রাজৈর উপজেলার কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উলটে খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।

এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতাল ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিনকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া বেতাগি উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেবকে (৫০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

অন্যান্য আহতরা হলেন—বরগুনার বেতাগি উপজেলার আছাদের মেয়ে পপি, একই উপজেলার চাদখালী গ্রামের মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গোফুরের ছেলে সোহেল, একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা। তাদেরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের কে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। কোনো নিহতের ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

মাদারীপুর রাজৈর বাসের মুখোমুখি সংঘর্ষ 

আপডেট সময় ০৩:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫