ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

জাবির কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন করেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

  • জাবি প্রতিনিধি,
  • আপডেট সময় ০৩:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎ শেষে উপ-উপাচার্যসহ ডেপুটি হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি মসজিদের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক শিক্ষার্থী আদান-প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মত বিনিময় করেন। উপ-উপাচার্য তাঁর এ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। উপ-উপাচার্য পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক চুক্তি এবং দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণার সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাৎকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাকিস্তান হাই কমিশনের কমার্শিয়াল সেক্রেটারি জিয়ান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

জাবির কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন করেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

আপডেট সময় ০৩:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫