ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

ডিআইইউতে ছাত্রলীগ থেকে ছাত্রদলের পদপ্রাপ্তির অভিযোগ, ১ নেতাকে অব্যাহতি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ফেরদাউস আহমেদ মিঠু নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদলের পদ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির পেইজে তথ্য প্রকাশ করা হলে রাতেই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নেতার অব্যাহতির বিষয়টি জানানো হয়।

জানা গেছে, ২০২৪ সালে বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের ডিআইইউ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন ফেরদাউস আহমেদ মিঠু। পাশাপাশি তিনি সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত। কিন্তু সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা করা হলে দেখা যায়, মিঠুকে ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। কমিটি প্রকাশের পরপরই ক্যাম্পাসজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

বিতর্কিত কমিটি ঘোষণার পরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “৫ তারিখের আগে আর পরের কথা কেনো বলি জানেন?? কোনোদিন রাজপথে না নামা পোলাপানও ভাইয়ের কোঠায় ভার্সিটির পোস্ট পায়। ছাত্রলীগও পোস্ট পায়।”

এ বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান (চাঁদ) বলেন,
“যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, অত্যাচার-নির্যাতন সহ্য করে রাজনীতি করে, তাদেরই কমিটিতে জায়গা দেওয়া হয়। ফেরদাউস আহমেদ মিঠু যে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তা আমাদের জানা ছিল না।”

এদিকে শুধু ডিআইইউ নয়, ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। অভিযোগের ভিত্তিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এরিশা শিবিব এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি রুদ্র রহমান পিয়ালকেও সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

ডিআইইউতে ছাত্রলীগ থেকে ছাত্রদলের পদপ্রাপ্তির অভিযোগ, ১ নেতাকে অব্যাহতি

আপডেট সময় ০২:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫