ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করে নেতা নির্বাচিত করেন দলীয় নেতাকর্মীরা। রোববার দুপুরে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় অধিবেশনে গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রসায় উপজেলা কমিটির নেতা নির্বাচনের জন্য ভোট প্রদান শুরু হয়। নির্বাচনে সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনের মতোই তফসিল ছিল এই নির্বাচনে। গত ০৯ মার্চ (রোববার) তফসিল ঘোষণা করা হয়। তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই হয়েছে। প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন তিন দিন। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনের জন্য ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার, ছিল ভোটের বাক্স। ব্যালটের মাধ্যমে দুপুর ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেন। উপজেলার ৯ ইউনিয়নের মোট ৬৩৯ জন ভোটার ছিলেন। নির্বাচনে আগামীর নের্তৃত্ব দিতে ৫ টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী ৪ জন। সিনিয়র সহ-সভাপতি পদে ৩ জন। সাধারণ সম্পাদক পদে ২ জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে রোববার রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। নির্বাচনে বিজয়ী সভাপতি চাঁদ সরকার ছাতা প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট। নিকটতম প্রতিদন্দ্বী ওয়াহেদুজ্জামান মাবু চেয়ার প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী শফিকুল ইসলাম চান মই প্রতীকে পেয়েছেন ৩০২ ভোট। নিকটতম প্রতিদন্দ্বী আসাদুজ্জামান রাফু মোমবাতি প্রতীকে পেয়েছেন ১৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী আইয়ুব আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট। নিকটতম প্রতিদন্দ্বী আখেরুজ্জামান মিলন ঘোড়া প্রতীকে ৩০৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী আব্দুল বারী বেলাল মাছ প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট। নিকটতম প্রতিদন্দ্বী আশরাফুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ১৬৩ ভোট। সাংগঠনিক পদে আপেল মাহমুদ উড়োজাহাজ প্রতীকে ২৯৭ ভোট পেয়ে ১ম এবং মিজানুর রহমান লুলু তালাচাবি মার্কায় ২৬০ ভোট পেয়ে ২য় সাংগঠনিক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লিটন পারভেজ। দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব আইয়ুব আলী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ বক্তা রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫