ঢাকা, ২৪ মার্চ ২০২৫ (সোমবার) — রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মঠে আজ ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ-এর উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের মাধ্যমে যুব সমাজের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, যেখানে সমাজ ও দেশের কল্যাণে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা একত্রে ইফতার করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এমন আয়োজন চালিয়ে যাবেন, যাতে যুবসমাজকে মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা যায়।
ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময়ের পাশাপাশি সামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
হাসান মাহমুদ,স্টাফ রিপোর্টার 
























