কুড়িগ্রামের কচাকাটা থানায় বাড়ির পাশে খালের পানিতে পরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত্যু শিশু দুটি কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)।
তারা উভয়ে মামাতো ও ফুফাতো ভাইবোন। ২৩ মার্চ রবিবার বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাগেছে, দুপুরে শিশু আতিকুর রহমান তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে বাড়ির পাশে খেলতে বের হয়।
খেলতে খেলতে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে ডুবে মারা যায়।
পরে তাদেরকে কে খুজে না পেয়ে গ্রামের বিভিন্ন যায়গায় খুজতে বাহির হয়।
তাদেরকে অনেক খোঁজাখুজি পর সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের লাশ ভাসতে দেখতে দেখতে পায় এলাকাবাসী।
মৃত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিজানুর রহমান মিন্টু কুড়িগ্রাম ব্যুরে 























