ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

জামালপুরে পিকআপ চালককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

জামালপুরে পিকআপ ভ্যান চালক শাহীন আলমকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
আজ সকালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। শাহীন আলম জামালপুর পৌরসভার পশ্চিম নাছিরপুর গ্রামের মৃত জাহেদ আলীর পূত্র।

শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে সংবাদ সম্মেলনে তার পরিবার অভিযোগ করেন, ১০/১২ বছর আগে শাহীন গরুর গোশতের ব্যবসা করতেন। একই এলাকার কতিপয় লোকজন তার কাছে মোটা অঙ্কের চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে গরু চুরি সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। এসব মামলার বেশিরভাগ থেকেই নির্দোষ প্রমাণিত হন তিনি। এরপরেও প্রভাবশালী চক্রটি শাহীনকে প্রাণনাশের হুমকি দিলে সে এলাকা থেকে দূরে চলে যান৷ সেখানে গিয়ে পিকাপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এরপরেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো একই চক্র।

তারা আরও অভিযোগ করেন, গত ১৮ মার্চ সকালে জেলার মাদারগঞ্জের বাজিতের পাড়া ডোবা থেকে শাহীনের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিকল্পিত এই হত্যাকান্ডের বিচারবিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন পিককাপ ভ্যান চালক শাহীনের পরিবার। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শাহীনের স্ত্রী জরিনা বেগম, ছেলে আশিক ও মনি। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

জামালপুরে পিকআপ চালককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫