ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

শরীয়তপু সখিপুর থানায় মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় শফিকুল ইসলাম খোকন নামে এক সার্ভেয়ারের (জমি মাপার আমিন) বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী পারভীন আক্তার। রবিবার (২৩ মার্চ) সকালে শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিনুর রহমান খান জয়ের কোর্ট চত্বরের চেম্বারে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় খোকনের মা আনোয়ারা বেগম ও আল-আমিন সরদার সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম খোকনের স্ত্রী পারভীন আক্তার বলেন, উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের পূর্ব আকন কান্দি গ্রামের গত ১ মার্চ রাত ১ টায় সখিপুর থানা থেকে পুলিশ এসে আমার স্বামীকে বলে, আপনাকে চা খেতে একটু থানায় যেতে হবে। এক ঘন্টার মধ্যে আপনাকে বাসায় পৌঁছে দেয়া হবে। পরে ওই রাতে আমার স্বামী বাসায় না আসলে পরের দিন সকালে সখিপুর থানায় গিয়ে জানতে পারি যে, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামী করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পারভীন আক্তার আরও বলেন, আমার স্বামী কোনো রাজনীতির দল করেন না, তবে সে বহু আগে থেকেই বিএনপির সমর্থক। তার নামে কোন থানায় মামলা নেই। তিনি গ্রামে আমিন হিসেবে লোকজনের জমি মেপে সংসার চালান। বর্তমানে তার স্বামী জেলে থাকার কারণে সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে সখিপুর থানার ওসি মো.ওবায়েদুল হক বলেন, আমরা অনেককেই গ্রেপ্তার করতেছি। তদন্ত সাপেক্ষে জানা যাবে কে দোষী আর কে নির্দোষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা

শরীয়তপু সখিপুর থানায় মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫