ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী “পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা” পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা

বাউফলে ৪ ব্রিকফিল্ড বন্ধের ২৪ ঘন্টার মধ্যে ফের চালু

‎‎
‎ পটুয়াখালীর বাউফলে ৪ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বন্ধের ২৪ ঘন্টা না যেতেই আবার চালু করা হয়েছে।

গত ৮মার্চ ওই সকল ভাটায় অভিযান পরিচালনা করে বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড।

গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখাগেছে ৩টি প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে যথা নিয়মে আগের মত।
অপর একটি প্রতিষ্ঠানে ধোঁয়া উঠতেছে কিন্তু কোন লোকজন পাওয়া যায়নি।

সংবাদ সংগ্রহের জন্য গেলে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্চিত করেন পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেন(৪৮)।

‎সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার কাছিপাড়া ইউনিয়নে কোন ধরনের লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ন এলাকায় চারটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

গত ৮মার্চ উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামে ৪টি ইটভাটার ড্রাম-চিমনি গুড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দেন প্রশাসন।

একই সাথে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেন ও সততা ব্রিকসের মালিককে এক লাখ করে, এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত,
অপর একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

কিন্তু প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নির্বাহী মেজিষ্ট্রেটের আদেশ অমান্য ও জেল জরিমানা উপেক্ষা করে পরের দিন থেকে চালু রেখে কাজ চালিয়ে যাচ্ছেন আগের মতই।

পিভিসি ব্রিকসে সংবাদ সংগ্রহের জন্য গেলে ভাটা মালিক মনির স্থানীয় এক সাংবাদকর্মীকে লাঞ্চিত করেন।
‎স্থানীয় রেহেনা বেগম বলেন, ব্রিকফিল্ড মালিক মনির অবৈধভাবে নদী তীর থেকে মাটি কেটে নিয়ে যায়। যার কারণে নদী ভাঙনের তীব্রতা আরও বেড়ে গেছে। অনেক বাড়ি ঘর ইতিমধ্যে বিলিন হয়ে গেছে। অনেকে বাড়ি-ঘর ছেরে চলে গেছেন। ঝুকিতে রয়েছেন তার(রেহেনার) বসতভিটা এ ব্যাপারে একাধিক বার অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি ।

‎এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড বলেন, আমারা জেনেছি ভাটাগুলো পুনরায় সচল হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরকে জানাবো। পুনরায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন

বাউফলে ৪ ব্রিকফিল্ড বন্ধের ২৪ ঘন্টার মধ্যে ফের চালু

আপডেট সময় ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫