ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

ঢাকা-সিলেট মহাসড়ককের নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছে। শনিবার সকালে বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ককের বাসাইল এলাকায় সকালে সিলেটগামী মাল বোঝাই একটি ট্রাকের সাথে ঢাকাগামী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারেও সংঘর্ষ ঘটে। এতে বাস ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।
ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন গনমাধ্যমকে জানান, নরসিংদী সদরের বাসাইল এলাকায় প্রাণ কোম্পানির একটি বাস ও মাল বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় পিছনে থাকা একটি প্রাইভেট কার এসে দুর্ঘটনা কবলিত বাসে ধাক্কা মারে। এসময় অর্ধশতাধিক যাত্রী আহত হয়। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে রয়েছে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

আপডেট সময় ০৩:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫