ধামইরহাটে ব্র্যাক ওয়াশ কর্মসূচির “ইনক্রিজ এক্সেস ইমপ্রুভ ওয়াটার, সেনিটেশন এন্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস এক্রোজ বাংলাদেশ ” এর আওতায় “ইন্সেপশন মিটিং” অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ওয়াশ এর আয়োজনে ও ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উপর বক্তব্য প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। আরও বক্তব্য প্রদান করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। গৃহীত প্রোগ্রামের বিস্তারিত বর্ণনা প্রদান করেন নওগাঁ জেলা ব্যবস্থাপক নাফিজ ওয়াই জুন। উপস্থাপনা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি। কার্যক্রমের সুবিধা এবং অসুবিধা বিষয়ে প্রশ্ন করেন প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, লুৎফর রহমান, সুপার মতিউর রহমান, সহকারী শিক্ষক তফিকুল ইসলাম প্রমূখ। উপস্থিত ছিলেন ব্র্যাকের ডেপুটি টেকনিকাল অফিসার হাবিবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার প্রশান্ত কুজুর, টেকনিকেল অফিসার মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।প্রোগ্রাম অর্গানাইজার প্রশান্ত কুজুর জানান -প্রাথমিক অবস্থায় ৬টি প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালু করা হবে। কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে বলে ইউএনও মোস্তাফিজুর রহমান আর আশ্বাস প্রদান করেন।
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে ব্রাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
-
মো আব্দুর রাজজাক রাজু ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি - আপডেট সময় ০৩:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























