ক্কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ২৬শে ফেব্রুয়ারি ২০২৫, বুধবার স্থান: জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দান, দাড়াইল বাজার, গাবতলী, বগুড়া।
এখানে প্রতিযোগীদের জন্যে থাকবে “প্রথম পুরস্কার— ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার— ৪০ হাজার টাকা, এবং তৃতীয় পুরস্কার— ৩০ হাজার টাকা, এছাড়াও চতুর্থ থেকে ২০তম স্থান অধিকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিশেষ মুহূর্তকে আরও সম্মানিত করবেন শায়েখ আল্লামা মুফতি আতাউল্লাহ নিজামী (বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জামিল মাদরাসা, বগুড়া) সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন: জনাব মোঃ সাইফুল ইসলাম (সাবেক মেয়র, গাবতলী পৌরসভা বগুড়া প্রতিষ্ঠাতা সভাপতি -আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি গাবতলী বগুড়া। আয়োজকদের কাছে জানা গেছে উক্ত ক্কেরাত প্রতিযোগিতায় আংশগ্রহনের ক্ষেত্রে যে কোনো বয়সীর মানুষ অংশগ্রহন করতে পারবে। প্রত্যেক প্রতিযোগীকে তার NID কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড এর ফটোকপি জমা দিতে হবে। সকল প্রতিযোগীকে সকাল ৯টার মধ্যে ভেনুতে উপস্থিত থাকতে হবে। কোন প্রকার ফি জমা দেওয়ার প্রয়োজন নেই। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে এবং বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন:
📞 ০১৭৩৮-৬১৮১৩৯, ০১৩০৩- ০৪৬৮৪২ অথবা ০১৭২৪- ৫৫২৩১২ এই নাম্বারে।
আহসান হাবিব শিবলু গাবতলী, বগুড়া 






















