মানিকগঞ্জ ঘিওর উপজেলা বড়টিয়া গ্রামে হযরত শাহসূফী ফকির শাহাদাৎ আলী খান ও গদিনশীন হযরত শাহ ফকির আব্দুল মান্নান আলী খান কুতুব খানা রওজা শরীফের ২৮-তম পবিত্র বাৎসরিক ওরস মোবারকে ১৮ ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ৪র্থ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসন (ঘিওর দৌলতপুর ও শিবালয়) ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক কার্যকরী সদস্য এবং দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সৈকত জাহাঙ্গীর রানা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য মোঃ আসাদুজ্জামান রিপন,ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম মৃধা,ঘিওর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ ইসলাম শিকদার, মহাদেবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, শিবালয় উপজেলা ষাইটঘর তেওতা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক খলিল চান পাগল,বড়টিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দুলাল মেম্বার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বড়টিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ হোসেন বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরশ পরিচালনা কমিটির সদস্য ও বড়টিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক দেওয়ান এবং ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য মোঃ আসাদুজ্জামান রিপন। ওরশ পরিচালনায় সার্বিক তত্ত্ববোধানে ছিলেন বড়টিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম। এ সময় প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতি আমাদের সবাইকে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং আমাদের জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্য এক আদর্শের এক মূল দলিল হিসেবে মনে করি,কেননা তারুণ্যের অহংকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল। এই ৩১ দফায় যা যা লিখা আছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে আগামীতে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। প্রত্যক নেতাকর্মীদেরকে অনুরোধ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য । কেননা আগামীতে কিভাবে রাষ্ট্রী পরিচালিত হবে এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব অপরিসীম। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের নিকটে লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া চান। পবিত্র ওরশ মোবারকে মানিকগঞ্জ-১ আসন তথা (ঘিওর,দৌলতপুর ও শিবালয়) উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আদর্শের এক মূল দলিল হিসেবে মনে করি- তোজাম্মেল হক তোজা
-
মোঃ শামীম মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ - আপডেট সময় ১১:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৮৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























