খুলনার কয়রায় জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে কয়রা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম এ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
তিনি তার বক্তব্যে বলেছেন, আগামীতে দ্বিধা বিভক্তি বিএনপি দেখতে চাই না ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে মিছিল হবে একটাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই, নেতাকর্মীদের সব সময় সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হবে। নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের সাথে যাদের ছবি অন্তর্ভুক্ত আছে তারা যেন কোন অবস্থাতেই কমিটিতে স্থান না পায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
কর্মী সভায় আরো বক্তব্য রাখেন , খুলনা জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্যা খাইরুল ইসলাম, এনামুল হক সজল, মোল্যা এনামুল কবির, সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতাউর রহমান রুনু, যুবদল নেতা আব্দুল্লাহেল কাফি সখা, জাবির আলী, গাজী হারুনার রশিদ, জাকির জমাদ্দার, আশরাফুল আলম নুর, আবু তাহের হেরা, আবু সাঈদ খান, লিটন তালুকদার , কযরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম মাওলা বক্স, মনিরুজ্জামান বেল্টু, শরিফুল আলম, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা ডি এম নুরুল ইসলাম, আব্দুস সামাদ, জি এম রফিকুল ইসলাম, এফ,এম মনিরুজ্জামান, সরদার মতিয়ার রহমান, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মনজুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আব্দুর রহিম সানা, রফিকুল ইসলাম মিস্ত্রী, কোহিনুর ইসলাম, ফয়জুল করিম খোকন, শেখ সালাউদ্দিন লিটন, শেখ হারুন অর রশিদ, আবুল বাশার ডাবলু, যুবদল নেতা মোহতাসিম বিল্যাহ, ইসানুর রহমান (ইছান), আবুল কালাম আজাদ কাজল, আকবর হোসেন, আসাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, ইউনুস আলী, লিটন স্বেচ্ছাসেবক দল নেতা ডাক্তার নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, শ্রমিকদল নেতা আকবর হোসেন, আব্দুর রউফ, মহিলা দলের নেত্রী দিলরুবা মিজান, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেন প্রমুখ।
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 






















