বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম সমন্বয়ক ও সহ-সমন্বয়করা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এদের মধ্যে একটি অংশের নেতৃত্বে সমন্বয়ক রাসেল আহমেদ ও অন্য অংশের নেতৃত্বে সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার তিন কমিটি থেকে অর্ধশতাধিক সদস্য পদত্যাগ করেছেন। একই সঙ্গে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন পদত্যাগকারীরা। পাশাপাশি নতুন কমিটি গঠন করতে কেন্দ্রীয় কমিটিকে বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে সড়ক অবরোধের আলটিমেটাম দেন তারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এমন আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। সোমবার রাতে আগামী ছয় মাসের জন্য ৭৫৪ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এরমধ্যে চট্টগ্রাম মহানগর কমিটি ৩১৫ সদস্যবিশিষ্ট, জেলা উত্তরে ১১২ সদস্যবিশিষ্ট এবং জেলা দক্ষিণে ৩২৭ সদস্যবিশিষ্ট এরপর থেকে ওই কমিটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। সংবাদ সম্মেলনে সমন্বয়ক জুবায়ের মানিক সাংবাদিকদের জানান: চট্টগ্রামে তিন কমিটিই প্রহসনের কমিটি এতে জুলাই গণঅভ্যুত্থানে অংশীজনদের মূল্যায়ন করা হয়নি। চাঁদাবাজ, নারী হেনস্তাকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে কমিটি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদ এই কমিটির বিষয়ে অবগত নয়। আরেক সমন্বয় খান তালাত রাফির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই প্রহসনের কমিটি গঠন করে। আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এই কমিটি বাতিল না করা পর্যন্ত হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল ও খান তালাত মাহমুদ রাফিকে বীর চট্টলায় অবাঞ্ছিত ঘোষণা করছি আমরা। সমন্বয়ক আব্দুল বাছির নাঈম জানান : তিন দফা দাবি ঘোষণা করেন কিন্তু বিকেল ৩টার মধ্যে কমিটি বাতিল করে তিনদিনের আলাপ-আলোচনার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলকভাবে কমিটি গঠন করতে হবে, আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে ও ব্যক্তির পছন্দে গঠিত এই কমিটিসমূহ গঠনের সাথে জড়িত সকলের নাম-পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই তিন দফা দাবি আদায় না হলে সড়ক অবরোধের হুমকি দিয়েছেন পদত্যাগ করা সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম সমন্বয়ক ও সহ-সমন্বয়করা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এদের মধ্যে একটি অংশের নেতৃত্বে সমন্বয়ক রাসেল আহমেদ ও অন্য অংশের নেতৃত্বে সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন কমিটি অবাঞ্ছিত ঘোষণা না হলে সড়ক অবরোধের হুমকি দিয়েছেন পদত্যাগ করা সদস্যরা
-
মোঃ রাজু শেখ,স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৬:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























