অপারেশন ডেভিল হান্ট অভিযানে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫১ ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপীনাথপুর ইউপির ফকিরপাড়া এলাকার নিজ বাড়ী থেকে লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান তিনি বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচারনা করে গোপীনাথপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়েছে। লুৎফর রহমান ৭নং গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।
নুরুন্নবী,স্টাফ রিপোর্টার 






















