রংপুর জেলা গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পারভেজ হোসেন (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সংবাদ কর্মীরা দুপুরে আলদাতপুর কাচারীপাড়া বড় ক্যানেল সংলগ্ন পানক্ষেতের পাশে যুবকের লাশ পাওয়া ঘটনা স্থলে গেলে স্থানীয় গ্রাম্য পুলিশ সুনিল চন্দ্র রায় জানান, আমি লাশটাকে দেখেছি। পুলিশ যখন লাশটার শরীর চেক করে তখন আমি উপস্থিত ছিলাম। তখন আমি দেখেছি লাশের পিঠে অনেক বড় একটা জায়গা কালো ও পায়ে ক্ষত দাগ আছে।
এই ঘটনার বিষয়ে গংগাচড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫/৬৭
মামলা সূত্রে ও মৃত পারভেজের মা বলেন,
আমার ছেলে পারভেজ হোসেন রাজ মিস্ত্রির কাজ করে সংসার চালাইতো। কিন্ত গত ১২/০২/২০২৫ তারিখে আনুমানিক রাত ৯টার পরে পারভেজসহ আমরা পরিবারের সকলে খাওয়া-দাওয়া করতে থাকি। এমন সময় আমার ছেলের মুঠোফোনে এই (০১৩১৪-৪৯৯২৯১) নাম্বারে অপরিচিত এক নাম্বার থেকে ৮-৯ বারের মতো কল আসে।
পারভেজ তড়িঘড়ি করে খাওয়া শেষ না করে কলটা রিসিভ করে কথা বলে বাসা থেকে বের হয়ে চলে যায়। সারারাত ও সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরেও পারভেজের কোন খোঁজখবর পাই না। পরের দিন দুপুর বেলা লোকমারফতে জানতে পারি পাশের এলাকায় আমার ছেলে লাশ পাওয়া গেছে। সেখানকার গ্রাম্য পুলিশ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃত পারভেজের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনসহ লাশটি সুরতহাল করে লাশের কোমড়ের উপরে বাম পাশে ও পায়ে কালো জখমের দাগ ও লোহার রড দিয়ে আঘাত করা ক্ষত চিহ্ন আছে।
একই সময়য়ে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধারপূর্বক লাশের প্যান্টের ডান পকেটে থাকা পারভেজের মোবাইল ফোনটি জব্দ করে নিয়ে সন্ধ্যার দিকে গংগাচড়া মডেল থানায় লাশ নিয়ে যায় এবং পরের দিন সকালবেলা ময়না তদন্�
রংপুর ব্যুরোঃ 






















