ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন?

ধামাইর হাটে বিরোধের জেরে শতাধিক গাছ কর্তন

ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জেরে ময়েন উদ্দীন (৫৫) নামের একজন কৃষকের শতাধীক গাছ কর্তন এবং ইরি বোরো ধানের চারা বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক সুষ্ঠ বিচারের দাবিতে চার জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- চকতিলন এলাকার মোশারফ হোসেন (৪০), আশরাফুল ইসলাম (৩৫), মো. আরিফ (২৫) এবং জিহাদ হোসেন (২২)। রবিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত রঘুনাথপুর এলাকার মঙ্গলিয়া মৌজায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, রঘুনাথপুর এলাকার মৃত গয়েস উদ্দিনের স্ত্রী মরিয়ম বিবি ময়েন উদ্দিন এবং শরিফ উদ্দিন নামের দুই ভাইকে ১৯৭৭ সালে ২৩৩ নং দলিল মুলে এসআর খতিয়ানে ১.৬০ ৬ জমি হেবাবিল এওয়াজনামা দলিল রেজিস্ট্রি করে দেন।
সেই থেকে ওই জমি তারা দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। এমন অবস্থায় জমিজমা সংক্রান্ত পূর্ব জের ধরে ১.৬০ একর জমির মধ্যে ৭৯ শতাংশ জমিতে লাগানো ১৩০টি ফলজ ও বনজ গাছ কর্তন করেন অভিযুক্ত ব্যাক্তিরা।
এছাড়াও অবশিষ্ট ৮১ শতাংশ জমিতে রোপণকৃত বোরো ধানের চারা কীটনাশক ছিটিয়ে বিনষ্ট করা হয়। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, বিষয়টি পারিবারিক জমিজমা সংক্রান্ত আমরা অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

ধামাইর হাটে বিরোধের জেরে শতাধিক গাছ কর্তন

আপডেট সময় ০২:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫