বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলা শাখার আওতাধীন মহিলা কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠনের অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানভীর আহমেদ তানু, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ ও মুন্সি মোঃ জসিম রানা উপস্থিত ছিলেন।
১৭ (ফেব্রুয়ারি ) রোজ সোমবার বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে বান্দরবান সরকারি মহিলা কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে বিথী আক্তার, সিনিয়র সহ-সভাপতি হিসেবে শুচী নাথ, সহ-সভাপতি ফারজানা আক্তার ও লামিয়া আক্তার দায়িত্ব পেয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে মিসবাহ আক্তার (পপিকে) মনোনীত করা হয়েছে। যুগ্ম-সম্পাদক পদে লামিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক পদে তাসফিয়া সুলতানা ইশফার নাম ঘোষণা করা হয়।
আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি 






















