১৭-০২-২৫ রোজ সোমবার নবীনগর নিউ মডেল প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১১ ঘটিকার সময় পূর্ব নির্ধারিত কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল এর সভাপতিত্বে হুমায়ুন কবিরের সঞ্চালনায়
উক্ত সভায় নবীনগর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ হোসেন শান্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিউ মডেল প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
শুভেচ্ছা কালে নবনির্বাচিত সভাপতি তার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করে বলেন শুধু প্রেসক্লাব নয় নবীনগরের প্রতিটি সাংবাদিকের সকল ধরনের নিরাপত্তা বিধানে সকল ধরনের সহযোগিতা থাকবে সকল ভয় ভীতি উপেক্ষা করে আপনারা আপনাদের কলম চালিয়ে যাবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেশক্লাবের সাবেক সভাপতি সমকাল পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম লিটন । তিনি বলেন সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখতে যেকোনো ধরনের সমস্যা মোকাবেলায় আমরা বদ্ধপরিকর আপনারা পেশাদারিত্ব বজায় রাখে এগিয়ে যান।
পরিশেষে ক্লাবের সকল সদস্যদের বিজনেস ফাইল পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল হক মিঠুকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাতৃভূমি পত্রিকা নবীনগর উপজেলা প্রতিনিধি গাজী এখলাছ উদ্দিন পিন্টু, সহসভাপতি দৈনিক শিরোমনির বিশেষ প্রতিনিধি রকিব উদ্দিন নয়ন, যুগ্ম সম্পাদক দৈনিক মাতৃভূমি পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের চেতনার আব্দুল হাদী, আজকের সত্য পত্রিকার প্রতিনিধি দপ্তর সম্পাদক মোমিন মিয়া,সদস্য দৈনিক বর্তমান দিনের প্রতিনিধি নূর আলম, সদস্য দৈনিক শেষের খবরের প্রতিনিধি আনোয়ার হোসেন, সদস্য, দৈনিক দেশ বুলেটিন এর বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান সজিব প্রমূখ।
সংবাদ শিরোনাম ::
নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের মাসিক সভা ও নবীনগর প্রেসক্লাবে নব নির্বাচিত সভাপতি মোঃ শান্তি হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়
-
মোঃ শাহ আলম খন্দকার নবীনগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) - আপডেট সময় ০৬:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























