মানিকগঞ্জ শিবালয় উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাকরাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার দুপুরে বিদ্যালয়ের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস,এ,জিন্নাহ কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ আল- মাহমুদ,শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক হাজী মোঃ মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, মানিকগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিহাব চৌধুরী, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেন আলী,শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম,সদস্য সচিব মোঃ সায়েদুর রহমান,শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল আওয়াল,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (লিটন মোল্লা) শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হোসেন, ইতালি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রেজা বিশ্বাস,জাতীয় দলের ফুটবলার মোঃ সোহেল রানা, ইতালি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিদুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অংশগ্রহণ কারি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পিএনপি শহীদ ফারুক মোঃ ইকবাল উচ্চ বিদ্যালয় ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক,সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আশরাফুল হক লিটন এবং সভাপতিত্ব করেন শাকরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম।
সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জ শিবালয়ে শাকরাইল উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
-
মোঃ শামীম মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ - আপডেট সময় ০৬:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৮৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























