কুমিল্লা দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সদস্য এম সাদেক আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ (১৭ ফ্রেরুয়ারি) সোমবার বেলা ১২ টায় কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল এ নিয়ে আসলে বেলা ১ টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন। সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজ বাদ এশার অশোকতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি একজন ছেলে, স্ত্রী, নাতি-নাতনিন সহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, সাদেক ভাই একজন গুনী মানুষ ছিলেন। দীর্ঘদিন কুমিল্লা সাংবাদিকতা করেন, ওনার মত মানুষ চলে যাওয়া কুমিল্লার সাংবাদিকদের জন্য ক্ষতি হয়ে গেল। মহান আল্লাহতালা ওনাকে জান্নাতবাসী করুন।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার সিনিয়র সাংবাদিক এম সাদেক আর নেই
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৩:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























