চাঁপাইনবাবগঞ্জের অটোরিকশা চালক হত্যাকান্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অটোরিকশা চুরির উদ্দেশ্যে অটো চালক পলাশকে করে হত্যার পর চোরচক্র অটোরিকশা নিয়ে গিয়ে যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সোমবার তার কার্যলয়ে সংবাদ সম্মেলন করে এ হত্যাকান্ডে সরসারি অংশ নেয়া দুজন সহ চারজনকে গ্রেফতারের কথা জানান। তিনি বলেন, গ্রেফতার হওয়ার রকি ও জনি অটোরিকশা চুরির উদ্দেশ্যে অটোচালক পলাশকে শ্বাসরোধ রোধ করে হত্যার পর, সরিষা ক্ষেতে লাশ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে তারা চুরি করা অটোরিকশাটির বিভিন্ন যন্ত্রাংশ ৩৯ হাজার টাকায় বিক্রি করে দেয়। এ ঘটনায় চোরাই মাল কিনার অপরাধে জুয়েল ও সানোয়ার হোসেন নামে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা চালক হত্যাকান্ডে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৩:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৫০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























