মানিকগঞ্জ ঘিওর উপজেলা বাঙ্গালা পরশচাদ পাগলার ৭৭-তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক ১৬ ই ফেব্রুয়ারি রবিবার রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসন (ঘিওর দৌলতপুর ও শিবালয়) ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক কার্যকরী সদস্য এবং দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজা। প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতি আমাদের সবাইকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেননা তারুণ্যের অহংকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল। এই ৩১ দফায় যা যা লিখা আছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে আগামীতে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। প্রত্যক নেতাকর্মীদেরকে অনুরোধ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য । কেননা আগামীতে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আপনাদের বিপুল পরিমাণ ভোট পেয়ে ক্ষমতায় আসবে বলে শতভাগ আশা প্রকাশ করছি। তাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব অপরিসীম।বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের নিকটে লন্ডনে চিকিৎসাধীন দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া চান। এ সময় মানিকগঞ্জ-১ আসন তথা (ঘিওর,দৌলতপুর ও শিবালয়) উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
আমরা যেন সবাই তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতি গুরুত্ব দেই মোঃ তোজাম্মেল হক তোজা
-
মোঃ শামীম মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ - আপডেট সময় ১২:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৭২২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























