ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মানিকগঞ্জ শিবালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে নিজ বাড়ি থেকে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোঃ আলমগীর হোসেন আলম (২০) উপজেলার চালিতাবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান,অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হন।থানা সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।এ মামলার অন্যান্য এজাহারভুক্ত ও তদন্তেপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিবালয় থানা পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মানিকগঞ্জ শিবালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

আপডেট সময় ১১:৪২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫