ফরিদপুরের সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার বিকালে সালথা সদরের কাউলীকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে কমিটির কার্যনির্বাহী সংসদের উপস্থিততে সকলের সম্মতিতে কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
রেজুলেশন বইয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যদের স্বাক্ষর সহ ইউসুফ দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কমিটির সভাপতি ময়নুল ইসলামের সাক্ষর এর মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। রেজুলেশন বইয়ে আরো বলা হয়েছে পূণরায় কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটির আর কোন কার্যক্রম চলমান থাকবে না।
সাবেক সভাপতি মইনুল ইসলাম বলেন, কমিটির মেয়াদ শেষ হওয়ায় আমরা দায়িত্ব ছেড়ে কমিটি বিলুপ্তি ঘোষণা করছি।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি সালথা ফরিদপুর 






















