ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

আনন্দমুখর পরিবেশে ইবিতে বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত

বর্নাঢ্য আয়োজনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্তবরণ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। এতে শিক্ষার্থীদের আনন্দে উদ্বেলিত দেখা যায়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের শিক্ষার্থীরা নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, চিত্র প্রদর্শনী ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

এ সময় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান সহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা।

এ সময় চারুকলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, এ ধরনের উৎসব প্রত্যেকেরই ভালো লাগে। এখানে নানা আয়োজনে উৎসবটি পালিত হচ্ছে। একদিকে বিভিন্ন স্টলে পিঠা সহ নানান রকম খাবার বিক্রি করছে, অন্যদিকে মঞ্চে কেউ নাচ-গান সহ নানা ধরনের নাটক প্রদর্শন করা হচ্ছে। তাছাড়া বসন্তের নানা চিত্র প্রদর্শনী করা হয়েছে। এতে আমরা উৎসবটি উপভোগ করছি।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বসন্ত উৎসব বাংলা, বাঙালি সংস্কৃতির সাথে এবং আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। চারুকলা বিভাগের এই আয়োজন সত্যিই অবাক করার বিষয় এই কারণেই, যে তারা আসলেই বাংলা, বাঙালি জাতি, বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতির উন্নতি, এর পরিস্ফুটন এবং এর প্রকাশের জন্য কাজ করে যাচ্ছে। চিত্র প্রদর্শনী নিয়ে তিনি আরও বলেন, আমি যে ছবিগুলো দেখলাম, এ ছবিগুলোর মধ্যে বাংলাদেশের হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় সংস্কৃতি, গ্রাম্য সংস্কৃতি, আধুনিক সংস্কৃতি সবকিছুরই সংমিশ্রণ আছে। ছাত্রদের আজকের এ বসন্ত বরণ উৎসব এবং এর পাশাপাশি চিত্র প্রদর্শনী তাদের যোগ্যতাকে তুলে ধরে এবং তারা যে আমাদের সংস্কৃতি নিয়ে আগামী দিনে কাজ করতে পারবে এ প্রত্যাশাও আমাদের মাঝে জাগায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

আনন্দমুখর পরিবেশে ইবিতে বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫