সমবায় শক্তি, সমবায় মুক্তি, তার’ই ধারাবাহিকতায় লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ রেজি নং রাঙাঃ ৩৭/১২ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে
১৬ ফেব্রুয়ারী রবিবার ১১ ঘটিকা হতে রাঙামাটি লংগদু উপজেলা লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ উদ্যোগে উপজেলা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির হলরুমে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়।
লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বেঃ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ নাছির উদ্দিন, লংগদু উপজেলা যুবদলের আহ্বায়ক জানে আলম, উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ সহ কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি সকল সদস্যবৃন্দ।
সভায় সমিতির নির্বাচন পরিচালনা করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন এবং পুর্নাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন।
নির্বাচন পরিচালনা কমিটি হলো মোঃ আব্দুর রশিদ মেম্বার (প্রধান নির্বাচন পরিচালক) এবং সদস্যরা হলেন- মোঃ জানে আলম, মিন্টু চৌধুরী, মাওলানা মোঃ ওমর ফারুক এবং মোঃ হোসেন বাবুল।
মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধিঃ 






















