ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

গৌরীপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সেলিম বালার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী কবি সেলিম বালা এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া বাজারে আয়োজিত এ সভায় তিনি গণতন্ত্র রক্ষায় তাঁর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।

সভায় সেলিম বালা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের নেতাকর্মীরা বারবার গণতন্ত্র রক্ষার জন্য রক্ত দিয়েছেন। ভবিষ্যতেও আমরা গণতন্ত্রের পক্ষে আপসহীন লড়াই চালিয়ে যাব।” তিনি অভিযোগ করেন, “একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তবে জনগণ তা মেনে নেবে না।”

বিএনপির অন্যতম শীর্ষ নেতা তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে সেলিম বালা বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের কল্যাণে কাজ করার ব্রত। বিএনপি গরীব ও মেহনতি মানুষের দল, যারা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।” তিনি প্রতিশ্রুতি দেন যে, আসন্ন জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করা হবে।

সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা মো. আব্দুল হাদী খন্দকার এবং সঞ্চালনা করেন কবি জিল্লুর রহমান টিটু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, ডক্টর এম আর করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভার শেষে সেলিম বালা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “আমি নির্বাচিত হলে উন্নয়নের নতুন অধ্যায় সূচিত করব, যা মানুষের কল্যাণে নিবেদিত হবে এবং গণতন্ত্রের অটলতা বজায় রাখবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

গৌরীপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সেলিম বালার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫