ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

ববিতে বিচার হয়নি ছাত্রলীগ সন্ত্রাসীদের উপাচার্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • ববি প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের ৬ মাস পেরুলেও এখন পর্যন্ত বিচার হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের। অন্যদিকে ববি উপাচার্য শুচিতা শরমিনের নির্দেশনায় আওয়ামী ফ্যাসিস্টদের পূনর্বাসন বিরোধী আন্দোলনের আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ববি প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

পক্ষান্তরে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৪ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য আওয়ামী ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামকে পুনরায় রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সিন্ডিকেট সভা ডাকেন। ২৪ এর বিপ্লবী শিক্ষার্থীরা আওয়ামী পুনর্বাসনের এই সিন্ডিকেট সভা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে আন্দোলন করে। উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলনকে তোয়াক্কা না করেই সিন্ডিকেট মিটিং চালিয়ে যায়।

এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উপাচার্যের বাসভবনের ভিতরে প্রবেশ করে বিক্ষোভ করে। সেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিরুদ্ধে ববি উপাচার্য শুচিতা শরমিনের নির্দেশে মামলা করার জন্য অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন।

এদিকে জুলাই’২৪ বিপ্লব চলাকালীন ২৯ জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার বিচারও এখনো নিশ্চিত করেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার ফলশ্রুতিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো বুক ফুলিয়ে চলাচল করছে এবং ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে অভিযোগ ববি শিক্ষার্থীদের।

এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শরমিনের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ রয়েছে। তার দপ্তরে পিএস হিসেবে সংযুক্ত মিজানুর রহমান পতিত আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত।

গত সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচন কমিটির সদস্য ছিলেন বলে অভিযোগ আছে বর্তমান উপাচার্যের পিএস মিজানুর রহমানের বিরুদ্ধে। এছাড়াও তার দপ্তরের প্রটোকল অফিসার জাহাঙ্গীর হোসেন রাহাতের বিরুদ্ধে শেখ হেলালের পরিবারের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের এই সকল আওয়ামী দোসরদের কাছে টেনে নিয়েছেন বলে অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন বলেন,  উপাচার্যের নির্দেশে গতকাল রাতে বন্দর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনের নামে গত ১৪ই ফেব্রুয়ারি উপাচার্যের বাসভবনের গেট ভাঙচুরের অভিযোগে একটি অভিযোগ দায়ের করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমি (সানোয়ার পারভেজ লিটন) বাদী হয়ে অভিযোগটি করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.রফিকুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, অভিযোগ বা মামলার বিষয়ে আমি কিছুই জানিনা। আপনার থেকেই বিষয়টি শুনলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ববিতে বিচার হয়নি ছাত্রলীগ সন্ত্রাসীদের উপাচার্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ০২:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫